শনিবার, ২৮ জুন, ২০১৪

সাঁঝের বেলায়

সাদা আঁচলটা উড়ছে হাওয়ায়
চুলগুলো সবই এলোমেলো।
নদীর পাড়ে দাঁড়িয়ে সে একাই
দৃষ্টিটা প্রসারিত দূরে...শূন্যে...
দূর থেকে দেখছি তাকে আমি,
এভাবে কেটেছে দুই ঘন্টা।
মেয়েটা আছে এমনি করেই,
যেন গভীর কোন চিন্তা তার ।

মনে এলো সহস্র স্মৃতি।
এমনি সেই সাঁঝের বেলায়
আমরা হেঁটেছিলাম এ পথে।
আমার এ হাত ছিল তোমার হাতে।

তারপর...

দীর্ঘশ্বাসেরাও আজ বড্ড ক্লান্ত।
বাচ্চা মেয়েটার বয়স গেলো বেড়ে।
চিঠিতে সে জানিয়েছিল,
অনেক...অনেক ভাল আছে সে।
আমি অবশ্য হেসেছিলাম পড়ে।
ও মিথ্যা বললে আমি বুঝতে পারি!
তবুও, দিন যদি এভাবেই কাটে
তবে কাটুক না এভাবেই?

এরপর...

পত্রিকার পাতায় দেখলাম খবরটা।
ছুটে এসেছি তাই ওকে দেখতে।
শূন্য চোখে সে তাকিয়ে আর দিকে?
এই চোখে নেই কোন আশার চিহ্ন।
যেন বড় আকাঙ্খিত মৃত্যুর অপেক্ষায়
একমনে সে গুন চলেছে ক্ষন।


তবু...

ক্ষণিকের তরে মনে আসে শত চিন্তা।
জেগে ওঠে বহু কষ্টে দমিয়ে রাখা পুরনো আবেগ।

ধরবো কি ওর হাত?
যেমন ধরেছিলেম সেই বিদায় বেলায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন