অস্পষ্ট
হয়ে আসছে সবকিছু
যেন সিগারেটের ধোঁয়ায় দেখছি তোমায়।
খেলনা
পটকার শব্দ শুনে যেমন চমকে উঠি
ক্ষণিকের জন্য মনে হয় বোমা ফুটলো কোথাও,
ঠিক তেমনি করে প্রতি মুহূর্তে আমাকে কাঁপিয়ে দেয়
চিরতরে তোমাকে হারানোর ভয়।
তুমি আশ্বস্ত করো, আমি আছি...আমি আছি”
মৃত্যুপথযাত্রীকে যেভাবে জীবনের গল্প শোনাও তুমি।
ক্ষণিকের জন্য মনে হয় বোমা ফুটলো কোথাও,
ঠিক তেমনি করে প্রতি মুহূর্তে আমাকে কাঁপিয়ে দেয়
চিরতরে তোমাকে হারানোর ভয়।
তুমি আশ্বস্ত করো, আমি আছি...আমি আছি”
মৃত্যুপথযাত্রীকে যেভাবে জীবনের গল্প শোনাও তুমি।
আমি
জানি, আজ তুমি আছো, আমি আছি
কালও তুমি থাকবে, থাকবো আমিও, পাশাপাশি।
হয়তো পরশুও তুমি থাকবে, তবে আমি থেকে অনেক দূরে।
তবুও আমি স্বপ্ন দেখি বাঁচার, মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত বাঁচার।
ঠিক যেভাবে একজন বোবা স্বপ্ন দেখে কথা বলার।
এবং একজন জন্মান্ধ স্বপ্ন দেখে পৃথিবীটা দেখার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন