শনিবার, ২৮ জুন, ২০১৪

অবশেষে দেখা হলো


আমাদের দেখা হয়েছিল বললে ভুল হবে।
হয়তো শুধু আমিই দেখেছিলাম তোমাকে।
অপলক চোখে তাকিয়েছিলাম।
খুব কাছ থেকে দেখেছি তোমাকে।
ছুঁয়েছিলাম তোমার চুল। তোমার হাত।
তুমি হয়তো বুঝতেও পারোনি।
অথবা পেরেছো। কি করে বুঝবো বলো।
তোমার সাথে দেখা করার জন্য গুনে প্রহর।
উত্তেজনায় ঘুমতে পারিনি রাতের পর রাত।

অবশেষে সেই সময়টুকু এলো।
তোমাকে দেখার জন্য কত কত আয়োজন।
সূর্যের আলো, পাখির ডাক, উন্মাতাল বাতাস
সবই যেন শুধু তোমাকে দেখার জন্য।
সেই তোমাকে আমি দেখলাম! অবশেষে দেখলাম!
কফিনের ডালাটা একটু ফাঁক করে।
চোখ রাখলাম তোমার তোমার বিস্ফারিত চোখে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন